সোনমের সঙ্গে দেখা করবে ‘ইন্ডিয়া’
নয়াদিল্লি, ১৩ জুলাই: দিল্লির যন্তর মন্তরে ১৬ দিনে পড়ল শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের অনশন। তাঁর শারীরিক অবস্থার গুরুতর
অবনতি হচ্ছে। নিট-সহ নানা পরীক্ষার
প্রশ্ন ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে আন্দোলন
চালাচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’। তাদের
আন্দোলনেই যোগ দিয়েছেন সোনম।
সোনমের পাশে দাঁড়াচ্ছেন বিরোধী দলের নেতা-সাংসদেরা। স্থির হয়েছে সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন ‘ইন্ডিয়া’ মঞ্চের প্রতিনিধিদল তাঁর সঙ্গে দেখা করে অনুরোধ জানাবে অনশন ভঙ্গ করতে। তার পরে সেখান থেকে দলবদ্ধ ভাবে মিছিল করে সংসদে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিজস্ব সংবাদদাতা