Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 14th Jul 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • আনন্দ প্লাস
  • সম্পাদকের পাতা
  • রাজ্য
  • দেশ/বিদেশ/ব্যবসা
  • কলকাতা
  • খেলা
  • প্রথম পাতা
  • আনন্দ প্লাস
  • সম্পাদকের পাতা
  • রাজ্য
  • দেশ/বিদেশ/ব্যবসা
  • কলকাতা
  • খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 8
Tuesday, 14 Jul, 2026

Share Article

facebook
X
Whatsapp

কলকাতায় এই প্রথম বসছে ভারতীয় শক্তি সম্মেলনের আসর

অঙ্কুর সেনগুপ্ত

পালাবদলের পরে এক দিকে যেমন বহু কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে রাজ্যে, তেমনই বিভিন্ন বৈঠক এবং সম্মেলনের আসর বসাতে প্রথম বার বেছে নেওয়া হচ্ছে কলকাতাকে। সম্প্রতি এখানে জিএসটি পরিষদের বৈঠক হওয়ার কথা শোনা গিয়েছিল। এ বার সূত্র জানাল, ভারতের শক্তি সম্মেলন ‘ইন্ডিয়ান এনার্জি উইক, ২০২৭’-এর জন্যেও এই শহরকেই পছন্দ করেছে কেন্দ্র। সব ঠিক থাকলে আগামী জানুয়ারিতে এটি অনুষ্ঠিত হবে। উদ্বোধন করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় বিদ্যুৎ, পেট্রলিয়াম এবং বাণিজ্য মন্ত্রী-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। অন্য বহু দেশের মন্ত্রীদের পাশাপাশি যোগ দেবেন ৯০টি-র বেশি দেশের প্রতিনিধিরা।

সোমবার এ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে বৈঠক করেন রাজ্যে ইন্ডিয়ান অয়েলের শীর্ষ কর্তা তথা তেল সংস্থাগুলির পশ্চিমবঙ্গের কো-অর্ডিনেটর জিতেন্দ্র কুমার এবং ইন্ডিয়ান অয়েলের সিজিএম কৃষ্ণমোহন ঠাকুর। প্রশাসনিক সূত্রে খবর, সম্ভবত জানুয়ারির ২৭ থেকে ৩১ তারিখের মধ্যে চার দিন ধরে চলবে পঞ্চম ‘ইন্ডিয়ান এনার্জি উইক’। মিলন মেলা প্রাঙ্গণ এবং নিউ টাউন কনভেনশন সেন্টারের মধ্যে কোনও একটিতে বসবে আসর। স্টল থাকবে ৭০০-৭৫০টি। এর আগে দু’বার গোয়া, এক বার দিল্লি এবং বেঙ্গালুরুতে এই সম্মেলন হয়েছিল।

কেন্দ্রের পৃষ্ঠপোষকতায় শক্তি ক্ষেত্রের (তেল, গ্যাস, বিদ্যুৎ, পারমাণবিক, অপ্রচলিত) বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার আন্তর্জাতিক মঞ্চ এটি। ভবিষ্যতের দিশা নির্ধারণ থেকে নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনও তুলে ধরা হয়। সংশ্লিষ্ট মহলের দাবি, এই সম্মেলন যেখানে হয়, সেখানেও বেশ কিছু লগ্নি-প্রস্তাব আসে। পাশাপাশি, গোটা বিশ্বের নজর টানে আয়োজক শহর। পরামর্শ দিতে এগিয়ে আসেন বিশেষজ্ঞেরা। সব মিলিয়ে উপকৃত হয় রাজ্য। প্রশাসনের এক কর্তা মনে করাচ্ছেন, আগে তো রাজ্য কেন্দ্র আয়োজিত এই ধরনের কোনও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিত না। ফলে ‘এনার্জি উইক’-এর পাশাপাশি ‘মেরিটাইম উইক’ বা ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এর মতো উন্নয়নের যজ্ঞে শামিল হওয়ার বহু সুযোগ হাতছাড়া হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পরে এই প্রথম রাজ্যে এই ধরনের একটি আন্তর্জাতিক মানের সম্মেলন হতে চলেছে। তেল মন্ত্রক সূত্রের দাবি, এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী আয়োজন সফল করতে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সম্পূর্ণ পাতা