মেদিনীপুর: শালবনির জমি-দুর্নীতি মামলায় এক ‘প্রভাবশালীর’ যোগের কথা আদালতে জানাল সিআইডি। শনিবার মেদিনীপুর সিজেএম আদালতে এই মামলায় ধৃত সুমিত রায় (তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক)-সহ চার জনকে হাজির করানো হয়। সরকারি কৌঁসুলি সৈয়দ নাজিম হাবিবের দাবি, সুমিতকে জেরা করে ‘প্রভাবশালীর’ নাম উঠে এসেছে।
তবে অভিযুক্ত পক্ষের আইনজীবী মৃণাল চৌধুরীর দাবি, ‘‘আদালতে জমা দেওয়া নথিতে সিআইডি দাবি করেছে, জেরায় সুমিত তাদের কাছে স্বীকার করেছেন, দলের কোষাধ্যক্ষ তাঁকে ওই টাকা দিয়েছিলেন দলীয় তহবিলে জমা দেওয়ার জন্য। তিনি ওই টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ব্যাঙ্কে জমা করেছিলেন।...আদালতকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে সিআইডি।’’ আদালত সুমিতদের পাঁচ দিন সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
জমি-দুর্নীতির তদন্তে নেমে সিআইডির দাবি, তারা জেনেছে, সুমিত একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করেছেন প্রায় সাত কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থের উৎস কী, এর সঙ্গে শালবনির জমি-দুর্নীতির যোগ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। চার্জশিটেও সিআইডি জানিয়েছিল,