বকখালির ৬০০ মিটার লম্বা তটভূমি থেকে ৫৪৫ কেজি কঠিন বর্জ্য সাফ করল কলকাতা বিশ্ববিদ্যালয়-সহ কিছু প্রতিষ্ঠান। ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশান টেকনোলজি, কোস্ট গার্ডের মতো সরকারি সংস্থাও যুক্ত হয়েছিল। আন্তর্জাতিক উপকূল সাফাই দিবস উপলক্ষে এই কাজে যোগ দেন পড়ুয়া ও গবেষক-সহ ৬০ জন স্বেচ্ছাসেবী, জানিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যার অধ্যাপক পুনর্বসু চৌধুরী। নিজস্ব সংবাদদাতা