পেরুর এক শহরে ভোটে জিতে মেয়র হলেন হিটলার মুসোলিনি সিমিয়ন ফ্লোরেস। সেই নিয়ে খুব হইচই। একে তো হাড় হিম করা দুই নাম নবযুগে এক দেহধারী, তদুপরি ইনি বামপন্থী দলের লোক! পেরুতে অবশ্য হিটলার নামের খুব কদর, আগেও দেখা গেছে হিটলার আলবা, হিটলার সাভেদ্রা-র মতো নেতা। কেউ আবার বলে দিতেন: বাবা না জেনেই নাম দিয়েছিলেন, আমি আসলে ‘ভাল হিটলার’, ‘মানুষের সঙ্গে থাকা হিটলার’। নামে কী আসে যায়— শেক্সপিয়র বললেই হল?