মাদক সমেত ধৃত
}} ব্রাউন সুগার পাচারের অভিযোগে শুক্রবার রাতে মালদহ টাউন স্টেশন থেকে তিন মহিলাকে গ্রেফতার করল রেল পুলিশ। ধৃতদের থেকে মোট এক কেজি ২৮০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। ধৃতদের মধ্যে দু’জনের সঙ্গে ছোট শিশুও ছিল। রেল পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃতদের নাম জাবরুন নেসা, জোসনারা বেগম ও আনোয়ারা বেগম। জাবরুনের বাড়ি অসমের করিমগঞ্জ জেলার বিদ্যানগরে। বাকি দু’জন সম্পর্কে মা ও মেয়ে এবং তাঁদের বাড়ি অসমের হোজাই জেলার লঙ্কা থানার ডাবলং গ্রামে। ধৃতদের কাছ থেকে দু’টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।
বালকের দেহ
}} চার দিন ধরে নিখোঁজ ছিল এক বালক। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে বাঁশবাগানের মধ্যে পরিত্যক্ত ইটভাটার গর্ত থেকে তার পচা-গলা দেহ উদ্ধার হল। হরিহরপাড়ার মালোপাড়ার ঘটনা। মৃত আরিয়ান শেখ (১০) চতুর্থ শ্রেণির পড়ুয়া। এটি খুন বলেই মনে করছে পুলিশ।