সিজেপিকে সমর্থন ডিএমকে-র
চেন্নাই, ১৭ অক্টোবর: ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর)-এর বিরুদ্ধে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিবাদকে পূর্ণ সমর্থন জানাল তামিলনাড়ুর প্রধান বিরোধী দল ডিএমকে। তবে সেই সঙ্গেই ‘পিছন থেকে ছুরি মারা’ কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখার ব্যাপারে কঠোর অবস্থানের কথাও জানিয়েছে তারা।
সিজেপির আন্দোলনের ঢেউ গোটা দেশের নানা প্রান্তে আছড়ে পড়ার পরে বিষয়টি নিয়ে সে ভাবে সরব না হওয়ায় তামিলনাড়ুর প্রধান বিরোধী দল ডিএমকে-র ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। এই পরিপ্রেক্ষিতে ডিএমকে সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সভাপতিত্বে শনিবারের বৈঠকে ডিএমকে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। সংবাদ সংস্থা