কর্মসূচি বাতিল শাহের
নিজস্ব সংবাদদাতা
চোরবাগানের নজিরবিহীন বিপর্যয়ে গভীর শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার শহরে তাঁর সব কর্মসূচি বাতিল ঘোষণা করেছেন তিনি। একই ভাবে চিকিৎসা ও তদন্তের ক্ষেত্রে রাজ্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারী।
শনিবার রাতেই শহরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগেই দুর্ঘটনা নিয়ে সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখজনক। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি’। একই সঙ্গে, রাজ্যে তাঁর যে সব কর্মসূচি ছিল, তা স্থগিত করার কথা জানিয়ে শাহ বলেছেন, ‘আহতদের দেখতে হাসপাতালে দেখা করতে যাব। মা দুর্গার কাছে প্রার্থনা করি, সমস্ত আহতেরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’ প্রথম সপ্তমীর সন্ধ্যায় এত মৃত্যুতে শোকপ্রকাশ করে আহতদের উপযুক্ত চিকিৎসার দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দায় নিয়ে প্রশ্ন তুলে সিপিএম বলেছে, এ লজ্জা! দুর্ঘটনার খবর পেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে লিখেছেন, ‘গভীর শোকাহত। মা দুর্গার কাছে প্রার্থনা করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন’।