‘সমাবর্তন অনিশ্চিত করে বাইরের শক্তি’
নয়াদিল্লি, ১৭ অক্টোবর: বেঙ্গালুরুর ‘ন্যাশনাল ল স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটি’-এর (এনএলএসআইইউ)-এর সমাবর্তন কিছু বাইরের শক্তির প্রভাবে অনিশ্চিত হয়ে পড়েছিল বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তবে ওই বাইরের শক্তি কারা তা স্পষ্ট করেননি তিনি।
১২ সেপ্টেম্বর ওই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হওয়ার কথা ছিল। কিন্তু ২৭ অগস্ট বিশ্ববিদ্যালয়ের তরফে এক ঘোষণায় জানানো হয়, ‘অনিবার্য পরিস্থিতি’-র জন্য সমাবর্তন বাতিল করা হচ্ছে। প্রধান বিচারপতির ওই অনুষ্ঠানে অংশগ্রহণের বিরুদ্ধে সরব হয়েছিলেন পড়ুয়াদের একাংশ।
সংবাদ সংস্থা