বোধনের অপেক্ষায় দেববর্মণ বাড়ির দুর্গা
নিজস্ব সংবাদদাতা
আগরতলা, ১৭ অক্টোবর: ত্রিপুরায় রাজাদের আমল থেকে চলে আসা দুর্গা পূজার সংখ্যা নেহাত কম নয়। রাজধানী আগরতলায় ১৯১২ থেকে চলে আসছে ‘দেববর্মণ বাড়ির’ পূজা। এই বাড়ির প্রতিমার রূপও ভিন্ন। বর্তমানে প্রজন্মের কর্তা বিকাশ দেববর্মণের স্ত্রী কমলা দেববর্মা বলেন, ‘‘আমাদের বাড়ির পূজা ১১৪ বছর ধরে চলছে। এই বাড়ির প্রতিমার বিশেষত্ব হল, দেবীর কাছে ক্ষমা প্রার্থনারত মহিষের দেহ থেকে অর্ধনির্গত মহিষাসুরের মূর্তি। তাঁদের বাড়িতে কোন পশু বা পাখি বলি হয় না। কমলা বলেন, ‘‘প্রতিমার সব সজ্জা তাঁরা নিজেরাই তৈরি করেন। কাঠামো তৈরি করেন বাড়ির লোকেরা। পঞ্চমীর সন্ধ্যা থেকেই পরিবারের সদস্যদের নিয়ে প্রতিমাকে সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন কমলা। অপেক্ষা বোধনের।