রিপোর্ট নস্যাৎ
নিউ ইয়র্ক, ১৭ অক্টোবর: যুব বিক্ষোভ নিয়ে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টকে নস্যাৎ করল ভারত। রাষ্ট্রপুঞ্জের বিশেষ প্রতিবেদক জিনা রোমেরোর রিপোর্টে বলা হয়, মানসিক স্বাস্থ্য বা লিঙ্গীয় ন্যায়বিচার নিয়ে আলোচনা করার সময়ে ভারতের যুব সমাজ প্রতিশোধ বা কলঙ্কের শিকার হয়। রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি অনুজ স্বরূপ বলেছেন, তথ্য যাচাই না করেই রিপোর্টে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। স্বরূপের মতে, এই ধরণের একপেশে প্রতিবেদনের জন্যই রাষ্ট্রপুঞ্জ ও তার প্রতিষ্ঠানগুলি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। সংবাদ সংস্থা