Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 17th May 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
  • page-13.html
    Page 13
  • page-14.html
    Page 14
  • page-15.html
    Page 15
  • page-16.html
    Page 16
  • page-17.html
    Page 17
  • page-18.html
    Page 18
  • page-19.html
    Page 19
  • page-20.html
    Page 20
  • page-21.html
    Page 21
  • page-22.html
    Page 22
  • page-23.html
    Page 23
  • page-24.html
    Page 24
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • সম্পাদকের পাতা
  • রাজ্য
  • রাজ্য/দেশ
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • পত্রিকা
  • পুস্তক পরিচয়
  • প্রথম পাতা
  • অবকাশ
  • সম্পাদকের পাতা
  • রাজ্য
  • রাজ্য/দেশ
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
কলকাতা আনন্দ প্লাস খেলা পত্রিকা পুস্তক পরিচয়
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 14
Saturday, 17 May, 2025

Share Article

facebook
X
Whatsapp

ধর্মঘটে অনড় বেসরকারি বাসমালিক সংগঠন, সমর্থন অন্যদেরও

নিজস্ব সংবাদদাতা

বয়সের গেরোয় বাতিল হতে বসা বাসের মেয়াদ বাড়ানো, রাস্তায়
যথেচ্ছ ভাবে জরিমানা আদায় এবং পুলিশি হয়রানি বন্ধ-সহ পাঁচ দফা দাবিতে একাধিক পরিবহণ
সংগঠনের যৌথ মঞ্চ ‘বেসরকারি যাত্রী পরিবহণ বাঁচাও কমিটি’ আগামী ২২ থেকে ২৪ মে বাস ধর্মঘটের কথা আগেই জানিয়েছিল। শুক্রবার ওই মঞ্চের ডাকে সাড়া দিয়ে ধর্মঘটে যাওয়ার দাবিগুলিকে সমর্থন জানিয়েছে ‘ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন’ এবং স্কুলগাড়ির সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল কনট্র্যাক্ট ক্যারেজ ওনার্স অ্যান্ড অপারেটর্স অ্যাসোসিয়েশন’।

এই দুই সংগঠনের পক্ষ থেকে সজল ঘোষ এবং সুকুমার পাল এ দিন মঞ্চের ডাকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। ট্রাকমালিকদের সংগঠন সরাসরি ধর্মঘটে শামিল না হলেও ধর্মঘটের ডাকে নৈতিক ভাবে সমর্থন জানিয়েছে। 

বাসমালিকদের সংগঠনগুলির যৌথ মঞ্চ ‘জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস’, ‘বেঙ্গল বাস সিন্ডিকেট’ ছাড়াও ‘বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন’, ‘মিনিবাস অপারেটর্স কোঅর্ডিনেশন
কমিটি’-সহ বেশ কয়েকটি সংগঠন রয়েছে। এ দিন বাসমালিক সংগঠনের যৌথ মঞ্চের পক্ষ থেকে
‘জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস’-এর সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন,
‘‘বাসের মেয়াদ বৃদ্ধি নিয়ে প্রশাসন এখনও কোনও পদক্ষেপ করেনি। তার উপরে জরিমানার বোঝা চাপাচ্ছে। ধর্মঘট বাধ্য হয়েই ডাকতে হচ্ছে আমাদের।’’ 

‘বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক প্রদীপনারায়ণ বসু বলেন, ‘‘সরকারের সঙ্গে আলোচনায় বসতে চাই। জরিমানার নামে প্রকৃতপক্ষে পুলিশি নির্যাতন চলছে।’’ সম্প্রতি ট্যাংরা-হাওড়া রুটের বাসের এক কন্ডাক্টরকে শিয়ালদহ ট্র্যাফিক গার্ডের এক সার্জেন্ট বেধড়ক
মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে অভিযোগ জানাতে গিয়ে
তীব্র হয়রানির মুখে পড়ার অভিযোগ করেন প্রদীপনারায়ণ। পুলিশের আচরণের নিন্দা করেছেন তিনি। সরকারি তরফে সমস্যার সুরাহার ইঙ্গিত না মেলায় তিনিও ধর্মঘটের কথা বলেছেন। 

এরই মধ্যে আগামী ১৯ মে ধর্মঘটের আগে বাসমালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসার
কথা শুক্রবার সন্ধ্যায় জানিয়েছে আঞ্চলিক পরিবহণ দফতর। কসবার দফতরে ওই বৈঠকে সমস্যার সুরাহা না হলে ধর্মঘট অনিবার্য বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাসমালিক সংগঠনের নেতৃত্ব।

সম্পূর্ণ পাতা