কাচ ভেঙে ধৃত ১
}} বিজেপির জেলা সভাপতির বাড়িতে হামলার ঘটনায় দলেরই এক জনকে গ্রেফতার করল পুলিশ। বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোদ্দার রাজপুর-সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত ১৭ এপ্রিল রাতে তাঁর বাড়িতে পাথর ছুড়ে জানলার কাচ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শনিবার বিজেপির যুব-নেতা অরিশ্বর মাইতি ওরফে জিৎকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত গত পুরভোটে ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীও ছিলেন। ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পুরপ্রতিনিধি কৃষ্ণপদ মণ্ডলের বক্তব্য, “বিজেপির কোন্দলেই ওই ঘটনা, তা প্রমাণিত।” সূত্রের দাবি, সংগঠনে কাঙ্ক্ষিত পদ না-পেয়ে ক্ষুব্ধ ছিলেন অভিযুক্ত। যদিও মনোরঞ্জন বলেছেন, “গভীর রাতে শান্তিপূর্ণ এলাকায় যাঁরা হামলা চালান, তাঁরা কোনও দলেরই কর্মী হতে পারেন না।”