Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 5th May 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • রাজ্য/দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • রাজ্য/দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 12
Monday, 05 May, 2025

Share Article

facebook
X
Whatsapp

সিংহ গর্জনে লখনউ জয়, দুইয়ে উঠল দুরন্ত পঞ্জাব  

নিজস্ব প্রতিবেদন

৪ মে: দুই সিংহের গর্জনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বড় জয় পেল পঞ্জাব কিংস। যে জয়ের নেপথ্যে রয়েছেন ওপেনার প্রভসিমরন সিংহ এবং পেসার আরশদীপ সিংহ। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে দু’নম্বরে উঠে এল শ্রেয়স আয়ারের দল।

মহানিলামের আগে পঞ্জাব কিংস যে দু’জন ক্রিকেটারকে দলে রেখে দিয়েছিল, তাঁরা হলেন প্রভসিমরন এবং আরশদীপ। প্রথমে ব্যাট করে প্রভসিমরনের ৪৮ বলে ৯১ রানের সৌজন্যে পঞ্জাব পৌঁছে যায় ২৩৬ রানে। এর পরে নতুন বলে লখনউকে ভাঙেন আরশদীপ।

রবিবার ধর্মশালায় রান তাড়া করতে নেমে প্রথমেই বিপদে পড়ে যায় লখনউ। তাঁর প্রথম তিন ওভারে আরশদীপ তুলে নেন লখনউয়ের তিন বিদেশি ব্যাটসম্যানকে। মিচেল মার্শ, এডেন মার্করাম এবং নিকোলাস পুরান। যে তিন ব্যাটসম্যান লখনউয়ের হয়ে সবচেয়ে বেশি রান তুলছিলেন এ বারের আইপিএলে। অধিনায়ক ঋষভ পন্থও রান-খরা কাটিয়ে উঠতে পারলেন না। আজ়মাতুল্লা ওমরজ়াইয়ের বলে মাত্র ১৮ রান করে ফিরে যান পন্থ। এর পরে আয়ুষ বাদোনি (৪০ বলে ৭৪) লড়াই করলেও দলকে জেতাতে পারেননি। ২০ ওভারে লখনউ করে ১৯৯-৭। ৩৭ রানে ম্যাচ জিতে নেয় পঞ্জাব।

এ বারের আইপিএলে পঞ্জাবের ব্যাটসম্যানরা সব ম্যাচেই দাপটে খেলছেন। এ দিনও তার ব্যতিক্রম হল না। শুরুতেই ঝড় তুলেছিলেন প্রভসিমরন এবং জশ ইংলিস। তার পরে বিপক্ষ শিবিরে আক্রমণটা নিয়ে যান অধিনায়ক শ্রেয়স আয়ার। তিনি করেন ২৫ বলে ৪৫ রান। শেষ দিকে ১৫ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক সিংহ। লখনউয়ের বোলারদের মধ্যে কেউ সে ভাবে দাগ কাটতে পারেননি।   

সম্পূর্ণ পাতা