Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 5th May 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • রাজ্য/দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • রাজ্য/দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 12
Monday, 05 May, 2025

Share Article

facebook
X
Whatsapp

সামনে কামিন্সরা, খোলা মনে খেলতে চান করুণ

নিজস্ব প্রতিবেদন

৪ মে: দিল্লি ক্যাপিটালস এখনও ভালমতোই প্লে-অফের দৌড়ে আছে। মনে করেন দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান করুণ নায়ার। সোমবার সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে তিনি বলেছেন, গ্রুপের বাকি ম্যাচগুলিতে খোলা মনে খেলতে হবে। তাতেই তাঁর মতে প্লে-অফের যাওয়ার পথ পরিষ্কার হবে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালসের কাছে (পঞ্জাব-লখনউ ম্যাচের আগে পর্যন্ত)। হায়দরাবাদ সেখানে পয়েন্ট টেবলে ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ন’নম্বরে রয়েছে।

‘‘ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় নিজেদের আগে রাখতে হবে। সেটাই এ বার বেশির ভাগ ম্যাচে আমরা করে দেখিয়েছি। আমরা পয়েন্ট টেবলে ভাল জায়গাতেই আছি। বাকি ম্যাচগুলোয় আমাদের আরও খোলা মনে খেলতে হবে,’’ বলেছেন করুণ। যোগ করেছেন, ‘‘আমরা কয়েক দিন বিশ্রাম পেয়ে নিজেদের আরও গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছি। ঠিক সময়ে জ্বলে উঠতে হবে আমাদের।’’

প্লে-অফে তাঁদের যাওয়ার সুযোগ নিয়ে জানতে চাইলে করুণ বলেছেন, ‘‘যত বারই মাঠে নামি একটাই লক্ষ্য থাকে, জয়। ড্রেসিংরুমে এখন একটাই আলোচনা চলছে। কী ভাবে আরও উন্নতি করা যায়। আমাদের হাতে যা আছে তাকেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। ক্রগামত পিছনে বা সামনে তাকিয়ে থেকে লাভ নেই।’’

সম্পূর্ণ পাতা