কলকাতায় ট্রেলার মুক্তি
আগামী ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার কলকাতায় লঞ্চ করবেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তার পর কালীঘাটের মন্দির দর্শন করবেন, শহিদ মিনারেও যাবেন। ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ বিবেক তুলে ধরবেন স্বাধীনতা-উত্তর বাংলার রাজনৈতিক স্বৈরাচারের কাহিনি। তবে এই ছবিটি যাতে এ রাজ্যে প্রদর্শিত না হয়, তার জন্য প্রশাসন ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে। বিবেক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছবি তৈরি করে রাজ্য সরকারের ভাবমূর্তিতে আঘাত করতে চাইছেন, এই অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর করা হয়েছে প্রশাসনের তরফে। তবে সুপ্রিম কোর্ট সেই মামলায় স্থগিতাদেশ দিয়েছে। বিবেক জানিয়েছেন, শুটিংয়ের সময়ে বাধা পেলেও ট্রেলার লঞ্চ কিংবা ছবি মুক্তির ক্ষেত্রে তিনি কোনও আপস করবেন না। অসহযোগিতা পেলেও কলকাতায় আসবেনই।