একসঙ্গে আমির, সলমন
ফের একসঙ্গে পর্দায় আমির খান ও সলমন খান। তবে বড় পর্দা নয়, শোনা যাচ্ছে কাজল ও টুইঙ্কল খন্নার টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর এক পর্বে একসঙ্গে আসবেন আমির ও সলমন। সম্প্রতি শুটিং হয়েছে সে পর্বের। প্রাইম ভিডিয়োর এই শোয়ের ঘোষণা হয়েছে গত মাসে। এই চ্যাট শোয়ে কাজল আর টুইঙ্কলকে যে বলিউডের একাধিক তারকার সঙ্গে আড্ডা দিতে দেখা যাবে, সে আভাস ছিল টিজ়ারেই। অন্য দিকে, দীর্ঘ দিনের বন্ধু হলেও বড় পর্দায় ‘অন্দাজ় অপনা অপনা’ ছাড়া একসঙ্গে কোনও ছবি করেননি সলমন-আমির। তবে আনুষ্ঠানিক ভাবে শোয়ে সলমন, আমিরের উপস্থিতি নিয়ে এখনও কোনও বিবৃতি দেননি নির্মাতারা।