Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 13th Aug 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
  • page-13.html
    Page 13
  • page-14.html
    Page 14
  • page-15.html
    Page 15
  • page-16.html
    Page 16
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • রাজ্য/দেশ
  • দেশ/বিদেশ/ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • রাজ্য/দেশ
  • দেশ/বিদেশ/ব্যবসা
কলকাতা আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 16
Wednesday, 13 Aug, 2025

Share Article

facebook
X
Whatsapp

সায়নের জোড়া গোলে শীর্ষে ইস্টবেঙ্গল

নিজস্ব সংবাদদাতা

রেলকে বেলাইন করল ইস্টবেঙ্গল। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে রেলওয়ে এফসির বিরুদ্ধে ৩-০ জিতল মশালবাহিনী। জোড়া গোল সায়ন বন্দ্যোপাধ্যায়ের। মাত্র তিন মিনিটের ব্যবধানে দু’টি গোল করেন তিনি।

প্রথমার্ধেই দু’টি গোল করে ম্যাচ ইস্টবেঙ্গলের হাতের মুঠোয় এনে দেন সায়ন। মঙ্গলবার নৈহাটি স্টেডিয়াম থেকে তিন পয়েন্ট পাওয়ার ফলে গ্রুপ এ’তে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল লাল-হলুদ শিবির। 

ডুরান্ড কাপে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে ইস্টবেঙ্গলের সিনিয়র দল। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে পিছিয়ে
নেই জুনিয়ররাও। 

রেলের কোচ আবার প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা মেহতাব হুসেন। অবনমনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা রেল আগের ম্যাচে ড্র করলেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিততে পারল না মেহতাবের ছাত্ররা। মঙ্গলবার মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ইস্টবেঙ্গলকে তিন পয়েন্ট এনে দেন সায়ন।  ম্যাচের শেষদিকে সংযুক্ত সময়ে এসে আরও একটি গোল করে ইস্টবেঙ্গলের ব্যবধান বাড়ান নসিব। 

তবে দুরন্ত জয়ের আনন্দেও লাল-হলুদ ব্রিগেডের সমস্যা বাড়াবে চাকু মান্ডির লাল কার্ড দেখা। এদিন রেলকে ৩-০ হারানোর পরে গ্রুপ এ’র পয়েন্ট টেবিলে সকলের উপরে উঠে এল ইস্টবেঙ্গল। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট রয়েছে সায়নদের ঝুলিতে। পুলিশ এসির সঙ্গে ড্র করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সুরুচি সংঘ। মোহনবাগান রয়েছে পঞ্চম স্থানে।

ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ বলছিলেন, ‘‘সব ম্যাচ জেতাই আমার লক্ষ্য। ছেলেরা ভাল খেলেছে। ওদের জন্যই বড় ব্যবধানে জিতেছি।’’ যোগ করেন, ‘‘আমাদের পরিকল্পনা একটি করে ম্যাচ জেতা।’’

সুপার সিক্স নিয়ে এখনই ভাবছেন না বিনো। বলছিলেন, ‘‘জর্জ টেলিগ্রাফ ও কালীঘাট এমএস-এর বিরুদ্ধে জিততে হবে। বাকি যা
হবে দেখা যাবে।’’

ইস্টবেঙ্গলের জোড়া গোলদাতা সায়ন উচ্ছ্বসিত। গোল করে আর্লিং হালান্ডের ভঙ্গিতে উৎসব করেন তিনি। বলছিলেন, ‘‘দল জিতেছে এটাই বড় কথা। নিজস্ব প্রাপ্তি নিয়ে ভাবি না।’’ যোগ করেন, ‘‘চেষ্টা করছি ভাল খেলে সিনিয়র দলের নিয়মিত সদস্য হওয়ার। দু’টি গোলই উৎসর্গ করছি মা-বাবাকে। উৎসব করেছিলাম হালান্ডের মতো।’’

জয় ডায়মন্ড হারবারের: প্রিমিয়ার ডিভিশনে কলকাতা পুলিশকে ৪-০ হারাল ডায়মন্ড হারবার এফসি। অন্য দিকে পুলিশ এসির সঙ্গে ২-২ ড্র করল সুরুচি সংঘ। পাঠচক্রের বিরুদ্ধে ২-০ জেতে বিএসএস।

উচ্ছ্বাস: হালান্ডের ভঙ্গিতে উৎসব সায়নের। আইএফএ

সম্পূর্ণ পাতা