কপিলের যুক্তি
}} সুপ্রিম কোর্টে আইনজীবী কপিল সিব্বল বৃহস্পতিবার সওয়াল করেছেন, আইপ্যাকের অফিস ও তার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি-র তল্লাশির সময় মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হন তৃণমূলের চেয়ারপার্সন হিসাবে। মুখ্যমন্ত্রী হিসেবে নয়। মমতা জ়েড ক্যাটেগরির নিরাপত্তা পান বলে তাঁর সঙ্গে পুলিশ কর্তারা ছিলেন বলে যুক্তি আইনজীবীর। কপিলের কথায়, আইপ্যাকের দফতর থেকে দলের নির্বাচন পরিচালনা সংক্রান্ত গোপন তথ্য হাতিয়ে নিলে তৃণমূল কী ভাবে নির্বাচনে লড়বে? তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে এই সব তথ্য রক্ষা করার অধিকার মমতার রয়েছে। বিস্তারিত পৃঃ ৮