গয়না চুরি, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা
মেট্রোয় এক জনের কাছ থেকে পাঁচ ভরি সোনার গয়না চুরির অভিযোগে দু’জনকে ধরল নিউ মার্কেট থানার পুলিশ। ধৃতদের নাম
আবদুল্লা মোল্লা এবং মহম্মদ শাকির। মঙ্গলবার তাদের ২০ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে ব্যাঙ্কশাল আদালত।