Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 16th Jan 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
  • page-13.html
    Page 13
  • page-14.html
    Page 14
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 7
Friday, 16 Jan, 2026

Share Article

facebook
X
Whatsapp

পরীক্ষার দিনবদল

}} সরস্বতী পুজো এবং সুভাষচন্দ্র বসুর জন্মদিন হওয়ায় ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে না। পরীক্ষার আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এ কথা জানিয়েছে। পরীক্ষার পরবর্তী দিন পরে জানানো হবে। ২৩ জানুয়ারি পরীক্ষা পিছোনোর জন্য এনটিএ-কে চি‌ঠি দিয়েছিল শিক্ষা দফতর। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও একই আর্জি জানিয়েছিলেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লেখেন, তিনি হস্তক্ষেপ করায় এনটিএ পরীক্ষার পিছোল।

আজ শপথ

}} কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি পদে আজ, শুক্রবার শপথ নেবেন বিচারপতি সুজয় পাল। শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পূর্বতন প্রধান বিচারপতি টি এস শিবগণনমের অবসরের পরে ভারপ্রাপ্ত প্রধান হন বিচারপতি সৌমেন সেন। তিনি মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি হলে সেপ্টেম্বরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হন বিচারপতি পাল। সম্প্রতি তাঁকে স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম।

ধর্নার অনুমতি

}} হাওড়ার মন্দিরতলা বাস স্ট্যান্ডে শুভেন্দু অধিকারী-সহ বিজেপির পঞ্চাশ জন বিধায়ককে ধর্না-কর্মসূচির অনুমতি দিল হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ, আজ, শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই কর্মসূচি করা যাবে। বিতর্কিত বা উস্কানিমূলক মন্তব্য না করার মতো কিছু শর্ত বেঁধে দিয়েছেন তিনি। আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে নবান্নের সামনে ধর্না দিতে চেয়ে মন্দিরতলা বাস স্ট্যান্ডে কর্মসূচির অনুমতি পেল বিজেপি।

বেতন বাড়ল

}} বেতন বৃদ্ধি হল শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে) ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের (এমএসকে) শিক্ষকদের । শিক্ষা দফতর বিজ্ঞপ্তিতে বলেছে, সহায়ক-সহায়িকাদের বেতন ১১,৫৯৩ থেকে বেড়ে ১১,৯৪১ টাকা, সম্প্রসারক-সম্প্রসারিকাদের ১৫,০৭১ থেকে বেড়ে ১৫,৫২৩ টাকা আর মুখ্য সম্প্রসারক এবং মুখ্য সম্প্রসারিকাদের ১৬,২৩১ থেকে বেড়ে ১৬,৭১৮ টাকা হল। ১ ফেব্রুয়ারি থেকে এই নির্দেশ কার্যকর হবে।

মৃত্যু পুণ্যার্থীর

}} গঙ্গাসাগর মেলায় এসে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিহারের বাসিন্দা মৃত্যুঞ্জয় কুমার সিংহের (৬১)। বৃহস্পতিবার তিনি মেলা প্রাঙ্গণে অসুস্থ হলে গঙ্গাসাগরের অস্থায়ী হাসপাতালে নেওয়া হয়। ডাক্তারেরা জানান, মৃত্যু হয়েছে।

আর্জি খারিজ

}} বেআইনি অর্থলগ্নি সংস্থা প্রয়াগ গ্রুপের কর্তা বাসুদেব বাগচী এবং তাঁর পুত্র অভীকের জামিনের আর্জি খারিজ হল কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।

সম্পূর্ণ পাতা