Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 16th Jan 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
  • page-13.html
    Page 13
  • page-14.html
    Page 14
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 8
Friday, 16 Jan, 2026

Share Article

facebook
X
Whatsapp

বুথ-ফেরত সমীক্ষায় নিরঙ্কুশ সেনা-বিজেপি

নিজস্ব প্রতিবেদন

১৫ জানুয়ারি: অস্বস্তির ‘কালির দাগ’ নিয়েই বৃহন্মুম্বই পুরসভা তথা বিএমসি-র নির্বাচনে অন্তত চারটি বুথ-ফেরত সমীক্ষায় বহু দূর এগিয়ে রইল বিজেপি-শিবসেনা জোট। এখন আগামিকাল ফল বেরোনোর অপেক্ষা।  

রাজ্য নির্বাচন কমিশনের সরবরাহ করা বিশেষ মার্কার কলম দিয়ে ভোটের যে কালি আঙুলে লাগানো হচ্ছে, তা নাকি নেলপালিশ রিমুভারের মতো অ্যাসিটোন-ভিত্তিক তরল দিয়ে ঘষলে উঠেও যাচ্ছে— আজ মুম্বই, পুণে, নাগপুর-সহ মহারাষ্ট্রের ২৯টি পুরসভায় ভোটগ্রহণ শুরু হতে না হতেই এমন অভিযোগ ওঠে। আঙুলের কালি তোলার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এই প্রসঙ্গে এমএনএস প্রধান রাজ ঠাকরে বলেন, ‘‘সরকার গোটা ব্যবস্থাটাকে কাজে লাগিয়ে যে কোনও মূল্যে জিততে চাইছে। এই ত্রুটিপূর্ণ
নির্বাচন মূল্যহীন।’’ রাজ্য নির্বাচন কমিশনার দিনেশ ওয়াঘমারেকে নিলম্বিত করার দাবি তুলেছেন শিবসেনা (ইউবিটি) প্রধান
উদ্ধব ঠাকরে। 

বিতর্কের মুখে রাজ্য নির্বাচন কমিশন মেনে নেয়, আঙুলে কালি দিতে মার্কার কলমের ব্যবহার হয়ে আসছে ২০১২ সাল থেকে। ওই কালি মুছেও কেউ যাতে দ্বিতীয় বার ভোট দিতে না পারেন, সেই ব্যবস্থা করা আছে। ওয়াঘমারে এই নিয়ে ঔচিত্যের কথা বলে দাবি করেন, সমাজমাধ্যমের ভিডিয়োগুলি খতিয়ে দেখা হচ্ছে। মিথ্যা ভাষ্য ছড়ানো হলে আইনি পদক্ষেপ করা হবে।

এর মধ্যে আজ ভোটগ্রহণ শেষের পরে চারটি বুথ-ফেরত সমীক্ষা বলছে, নিরঙ্কুশ জয়ে বিএমসি দখল করতে চলেছে বিজেপি ও একনাথ শিন্দের শিবসেনার জোট। ২২৭ আসনের বিএমসি-তে ম্যাজিক সংখ্যা ১১৪। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে, বিজেপি-শিবসেনা জোট ১৩১-১৫১টি, রাজ, উদ্ধব ও শরদ পওয়ারের এনসিপির জোট ৫৮-৬৮টি এবং কংগ্রেসের জোট ১২-১৬টি আসন পেতে পারে। জেভিসি-র সমীক্ষা বিজেপি জোটের ১৩৮টি, ঠাকরেদের ৫৯টি এবং কংগ্রেসের ২৩টি আসনের সম্ভাবনা দেখছে। সকাল পোল বলছে, বিজেপি-সেনা ১১৯টি, ঠাকরেরা ৭৫টি এবং কংগ্রেস সর্বোচ্চ ২০টি আসন পেতে পারে। জনমত-এর সমীক্ষা অনুযায়ী, সেনা-বিজেপি ১৩৮টি, রাজ-উদ্ধব ৬২টি এবং কংগ্রেস ২০টি আসন পাচ্ছে। ভোটদানের হার উল্লেখযোগ্য রকম কম। বেলা সাড়ে ৩টে পর্যন্ত বিএমসি-র নির্বাচনে ৪১.১৩ শতাংশ ভোট পড়েছে। পুণেতে ৪৬.১৮ শতাংশ, নাশিকে ৩৯.৬৪ শতাংশ!  

সম্পূর্ণ পাতা