অভিবাসন ভিসা নয়
ওয়াশিংটন ডিসি, ১৫ জানুয়ারি: মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল আমেরিকা। ২১ জানুয়ারি থেকে তা কার্যকর হচ্ছে। এই তালিকায় বাংলাদেশ এবং পাকিস্তান রয়েছে। আছে আফগানিস্তান এবং নেপালের মতো দেশও। ভারতের নাম সেখানে নেই। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত দিল্লির প্রতি ‘বিশেষ বার্তা’। আমেরিকায় উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি ভারতের দক্ষ পেশাদারদের সে দেশে কাজ করার ক্ষেত্রটি অবিঘ্নিত থাকবে। বিশেষত তথ্যপ্রযুক্তি এবং স্বাস্থ্যে। অব্যাহত থাকবে দু’দেশের প্রযুক্তি সংক্রান্ত বোঝাপড়াও। ভারতের আর এক প্রতিবেশী শ্রীলঙ্কার নামও অবশ্য এই তালিকায় অনুপস্থিত। রয়েছে রাশিয়া ও ব্রাজ়িল। ভ্রমণ, ব্যবসা-সহ অভিবাসনের বাইরে থাকা ভিসা এই নিষেধাজ্ঞার আওতায় নেই।
ট্রাম্প প্রশাসনের বক্তব্য, কয়েকটি দেশের অভিবাসীরা আমেরিকায় বসবাসের ক্ষেত্রে ধারাবাহিক ভাবে সরকারি আর্থিক সুবিধা নিয়ে আসছেন। তাঁদের খরচের এই বোঝা আদতে বহন করছেন আমেরিকার করদাতারা। দীর্ঘ পর্যবেক্ষণের পরে এই সমস্ত দেশকে তালিকাভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার আমেরিকার বিদেশ দফতর সমাজমাধ্যম এক্স-এ লিখেছে, ‘যে ৭৫টি দেশের অভিবাসীরা আমেরিকার নাগরিকদের থেকে মাত্রাতিরিক্ত হারে কল্যাণমূলক সুবিধা নিচ্ছেন, সেই সমস্ত দেশের অভিবাসন ভিসার প্রক্রিয়া স্থগিত করা হচ্ছে। নতুন অভিবাসীরা আমেরিকাবাসীর থেকে কল্যাণ কেড়ে নেবেন না, এ বিষয়ে নিশ্চিত হলেই সংশ্লিষ্ট দেশকে তালিকা থেকে বাদ দেওয়া হবে’। সংবাদ সংস্থা