Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 6th Mar 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদিয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 7
Friday, 06 Mar, 2026

Share Article

facebook
X
Whatsapp

পশ্চিমবঙ্গে রেকর্ড চিংড়ি রফতানি, দাবি অমিতের

নিজস্ব সংবাদদাতা

পশ্চিমবঙ্গ থেকে গত বছর প্রায় ৫০০০ কোটি টাকার চিংড়ি রফতানি হয়েছে, জানান মুখ্যমন্ত্রী এবং অর্থ দফতরের প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র। বলেন, ‘‘রাজ্যে ৮০০ কিমি মজে যাওয়া খাঁড়ি সংস্কার করে বৃষ্টির মিষ্টি জল ধরে রাখার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই উৎপন্ন হচ্ছে উন্নত মানের চিংড়ি। এর সুবাদে চড়ছে রফতানিও।’’

বৃহস্পতিবার বণিকসভা বেঙ্গল চেম্বারের এক সভায় অমিত জানান, রাজ্যের লক্ষ্য হল এমন পরিকল্পনা কার্যকর করা যাতে বাজারে চাহিদা বৃদ্ধির সঙ্গে বাড়বে কর্মসংস্থানও। উন্নত হবে পরিকাঠামো। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রীর দাবি, ওই তিনের সমন্বয়ের প্রকৃষ্ট উদাহরণ রাজ্যে চিংড়ির চাষ এবং তার রফতানি বৃদ্ধি। চিংড়ি চাষে যুক্ত মূলত মহিলা চালিত স্বনির্ভর গোষ্ঠীগুলি। এর ফলে স্বনির্ভরতার লক্ষ্য পূরণ হয়েছে।

তিনি আরও জানান, পরিবেশের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ খুব দ্রুত দূষণহীন পরিবহণ ব্যবস্থার দিকে
এগোচ্ছে। অমিত বলেন, ‘‘গত পাঁচ বছরে রাজ্যে প্রায় ২.৬৩ লক্ষ এই ধরনের যানবাহন রাস্তায় নেমেছে। সরকারি উদ্যোগে তৈরি হয়েছে ৮০৫টি চার্জিং স্টেশন।’’ এর মধ্যে রয়েছে ৭৫,০০০ দু’চাকা, ১.৬৩ লক্ষের বেশি ই-রিকশা, ১৮ হাজারের মতো চার চাকা, ১৫২ বৈদ্যুতিক বাস ইত্যাদি। অমিত জানিয়েছেন, জার্মানির কেএফডব্লিউ ব্যাঙ্কের সঙ্গে যৌথ উদ্যোগে ৩৭৬৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ প্রকল্পও তৈরি হচ্ছে। রয়েছে রাজ্যের ‘জল ধরো, জল ভরো’ এবং ‘মাটির সৃষ্টি’ প্রকল্প দু’টি। পরিবেশ বাঁচাতে এগুলির অবদান অনস্বীকার্য।

সম্পূর্ণ পাতা