Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 18th Mar 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 11
Wednesday, 18 Mar, 2026

Share Article

facebook
X
Whatsapp

নতুন রোহিতে অভিভূত মাহেলা 

নিজস্ব প্রতিবেদন

১৭ মার্চ: আসন্ন আইপিএলে নতুন এক রোহিত শর্মাকে দেখা যাবে বলে মনে করছেন মাহেলা জয়বর্ধনে। অনেক রোগাপাতলা, অনেক ফিট এবং চনমনে রোহিত। মুম্বই ইন্ডিয়ান্সের একটি ইভেন্টে তাদের কোচ বলেছেন, ‘‘পর্দার আড়ালে অনেক পরিশ্রম করে এসেছে রোহিত, বোঝাই যাচ্ছে। আমাদের শিবিরে প্রথম দিনেই যোগ দিয়েছে।’’ যোগ করছেন, ‘‘নেটে ভাল ব্যাট করছে, আমরা এক নতুন রোহিত শর্মাকে দেখতে পাচ্ছি। যে অনেক বেশি ফিট, অনেক বেশি দায়বদ্ধ। আশা করব, ব্যাটিংয়ে আমাদের দারুণ ভাবে নেতৃত্ব দেবে রোহিত।’’   

গত মরসুমের মতো এ বারে রোহিত শর্মাকে ‘ইমপ্যাক্ট সাব’ হিসেবে ব্যবহার করা হবে না বলেও জানিয়েছেন জয়বর্ধনে। তাঁর কথায়, ‘‘গত বছর রোহিতের কয়েকটা চোট ছিল। আমাদের তাই সতর্কও থাকতে হয়েছিল। তা ছাড়া মাঠে থাকুক আর না থাকুক, দলে রোহিতের
প্রভাব, গুরুত্ব অপরিসীম। কিন্তু এ বছর অনেক বেশি করে রোহিতকে মাঠে রাখতে চাই আমরা।’’ তবে কিছুটা ধোঁয়াশাও রেখে দিলেন তিনি কারণ এর পরেই যোগ করলেন, ‘‘কোন সময়ে ইমপ্যাক্ট প্লেয়ার আসছে, সেটাও দেখতে হবে। আমাদের দলে অলরাউন্ডার বেশি। যে দু’জন অলরাউন্ডার নয়, তারা হল রোহিত আর সূর্যকুমার যাদব।’’

এর পর সাংবাদিকেরই পাল্টা প্রশ্ন করেন জয়বর্ধনে, ‘‘আপনারাই বলুন, এই দু’জনের মধ্যে কাকে ইমপ্যাক্ট প্লেয়ার করা উচিত?’’ মুম্বই ইন্ডিয়ান্সকে এ বার আরও শক্তিশালী দেখাচ্ছে কারণ সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের একাধিক সফল ক্রিকেটার রয়েছেন। যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্য, তিলক বর্মা। তেমন রান না পেলেও কাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব আছেন। এই চার জনকে বাড়তি ছুটি দেওয়া হয়েছে। এ ছাড়াও মুম্বইয়ের
হাতে ইংল্যান্ডের নতুন তারকা হিসেবে উঠে আসা উইল জ্যাক্‌স, কুইন্টন ডি’কক, শেরফানে রাদারফোর্ড, রায়ান রিকলটনের মতো ম্যাচ জেতানো ক্রিকেটার রয়েছে। নিউ জ়িল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের নামটাও ভুলে গেলে চলবে না। জয়বর্ধনে বলছেন, ‘‘ওদের সকলকে পেয়ে আমরা খুশি। কোনও মাথাব্যথা না থাকার চেয়ে কাকে বসিয়ে, কাকে খেলাব সেই মাথাব্যথা থাকা
অনেক শ্রেয়।’’

নজরে: রোগা, ফিট রোহিতকে দেখে মুগ্ধ কোচ। সৌজন্য মুম্বই ইন্ডিয়ানস

সম্পূর্ণ পাতা