বিস্ফোরক তমন্না
দক্ষিণী ইন্ডাস্ট্রি পিতৃতান্ত্রিক। সেখানে অধিকাংশ সময়েই অভিনেত্রীদের সম্মানের চোখে দেখা হয় না— এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তমন্না ভাটিয়া। সম্প্রতি ‘পেড্ডি’ ছবিতে জাহ্নবী কপূর অভিনীত চরিত্রটিকে ‘অবজেক্টিফাই’ করার অভিযোগ উঠেছিল। সে প্রসঙ্গেই তমন্না বলেন, “বলিউডে কেউ শুধু অভিনয়-নির্ভর চরিত্র করতে পারেন, আবার গান-নাচ প্রধান চরিত্রেও কাজ করতে পারেন। যারা দুটোই সফল ভাবে করেন, তারা বড় তারকা হতে পারেন। কিন্তু দক্ষিণে সকলকে একই দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। সেখানে টিকে থাকতে হলে অভিনয়ের সঙ্গে গ্ল্যামারাস চরিত্রেও সমান দক্ষতা প্রয়োজন।”