পানশালায় আগুন
ব্যাঙ্ককে, মৃত ২৭
}} পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ২৭ জনের। আহত অন্তত ৭৩, তাঁদের মধ্যে ২২ জনের অবস্থা সঙ্কটজনক। রবিবার গভীর রাতে তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের রং বিয়ার না লাপরাও পানশালার ঘটনা। মৃতদের মধ্যে রয়েছেন বেশ কয়েক জন সঙ্গীতশিল্পী, এক ট্যাক্সিচালক ও বহু কর্মী। ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে পানশালাগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা। অনেকের দাবি, অগ্নি-নিরাপত্তায় গাফিলতি ছিল। বন্ধ ছিল পানশালাটির জরুরি নির্গমনপথও। পুলিশের অনুমান, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত।