চেনা দায়!
সদ্য মুক্তি পেয়েছে আলেহান্দ্রো গনজ়ালেস ইনারিতু পরিচালিত ‘ডিগার’ ছবিটির ট্রেলার। সেখানে এক বিলিয়নেয়ারের চরিত্রে টম ক্রুজ়, যাঁকে ছবিতে প্রায় চেনাই দায়! এই ব্ল্যাক কমেডির মাধ্যমে দীর্ঘ দিন পরে ইংরেজি ভাষায় ছবি পরিচালনায় ফিরলেন ইনারিতু। টমের সঙ্গে এটি তাঁর প্রথম ছবি। অভিনেতার চরিত্রটির নাম ডিগার রকওয়েল, যার সংস্থার কার্যকলাপের ফলে প্রকৃতি ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়ায়। ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত এই ছবি মুক্তি পাবে আগামী অক্টোবর মাসে।