শুরু নির্মীয়মাণ বহুতলের অডিট
নিজস্ব সংবাদদাতা
তারাতলায় গুদাম ভেঙে পড়ার ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আগেই তৈরি হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। ১১ সদস্যের ওই কমিটি শহরের বিভিন্ন নির্মীয়মাণ বহুতলে অডিটের কাজ শুরু করেছে। সোমবার কলকাতা পুরসভার প্রশাসক তথা পুর কমিশনার স্মিতা পাণ্ডে জানান, কমিটি কলকাতা পুর এলাকায় ১৬০টি নির্মীয়মাণ বহুতলের আবেদনপত্র খতিয়ে দেখেছে। অডিটের পরে তার মধ্যে মাত্র ১১টি আবেদনপত্র নির্মাণের ছাড়পত্র পেয়েছে। পুর প্রশাসক জানান, নানা জটিলতায় বাকি আবেদনপত্র মঞ্জুর হয়নি। এর মধ্যে নির্মীয়মাণ বহুতলের
শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণের খামতি ছিল বলে খবর।