অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা হচ্ছে সাইবার অপরাধের টাকা। বদলে অ্যাকাউন্টের মালিককে কিছু টাকা দেওয়া হচ্ছে। পরে প্রতারণার টাকা তুলে নেওয়া হচ্ছে। বিশেষ সূত্রে এ খবর পায় নিউ ব্যারাকপুর থানা। নিউ ব্যারাকপুর রেল স্টেশনের কাছে এই কাজে কয়েক জন জড়ো হচ্ছেন, অভিযোগ পেয়ে চার জনকে আটক করে জিজ্ঞসাবাদ শুরু হয়। চার জনের বক্তব্যে বিস্তর অসঙ্গতি মেলায় শুক্রবার গ্রেফতার করা হয় তাঁদের। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাহুল মণ্ডল, টারজান শেখ, ডফিন শেখ এবং শেখ সোহেল। তাঁদের থেকে একাধিক ব্যাঙ্কের নথিপত্র, চারটি মোবাইল, সিম কার্ড বাজেয়াপ্ত হয়েছে। পুলিশের অনুমান, রাহুল ও টারজান চক্রের মাথা। তবে প্রতারণা-চক্রের নেপথ্যে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে।