এত দিন যা ছিল আমেরিকা-অস্ট্রেলিয়ার, এ বার তা ভারতেরও হল। দিল্লি হাই কোর্টে সোশ্যাল মিডিয়ার আসক্তিমূলক ডিজ়াইন নিয়ন্ত্রণের দাবি নিয়ে মামলা ঠুকেছেন এক দম্পতি। রায়েও যদি আমেরিকার সঙ্গে সাদৃশ্য থাকে, তা হলে বড় অঙ্কের ক্ষতিপূরণ, ডিজ়াইনে সংস্কার, অনেক কিছুই হতে পারে। সমাজমাধ্যম পরিসরগুলি গোটা দুনিয়াকে এক চেহারা দিয়েছে, বিশ্বের সর্বত্র এক জীবনচর্যা, এক গান, এক বিনোদন। এ বার সব প্রান্তেই সমাজমাধ্যমের বিরুদ্ধে এক মামলা হলে, তাকে কি নিয়তির পরিহাস বলা যাবে?