বন্যায় ক্ষতিপূরণ
}} সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অধীনে আর্থিক সাহায্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজমাধ্যমে তিনি জানিয়েছেন, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩২ লক্ষ কৃষককে এই বিমার আওতায় আনা হয়েছে। বন্যাপীড়িত জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুরে ৭.২৩ লক্ষ, পশ্চিম মেদিনীপুরে ৪.৭৩ লক্ষ, হুগলি ও ঝাড়গ্রামে যথাক্রমে ১.৬৮ লক্ষ এবং ৪২ হাজার কৃষক আছেন। শুভেন্দু জানান, কৃষকদের প্রদেয় কিস্তির সিংহভাগ রাজ্য নিজের বাজেট থেকেই বহন করছে। ব্যাঙ্কগুলির মাধ্যমে কৃষকদের নথিভুক্তির সময়সীমা বাড়ানো হয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
ফের নিম্নচাপ
}} আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ দানা বাঁধছে। সেটি ক্রমশ শক্তি বাড়িয়ে সুগভীর নিম্নচাপে পরিণত হবে। তবে শনিবার পর্যন্ত ঘূর্ণিঝড়ের সতর্কতা দেওয়া হয়নি। আবহবিদদের অনুমান, সুগভীর নিম্নচাপ হিসেবেই সেটি অন্ধ্র-ওড়িশা উপকূলে ঢুকবে। শনিবার থেকেই দেশে বর্ষার বিদায় পর্ব শুরু হয়েছে। তবে পূর্ব ভারত থেকে বর্ষা বিদায় নিতে এখনও ঢের দেরি, জানান আবহবিদেরা।
কবে নাটক
}} নরেন্দ্র মোদীর প্রশাসক-জীবনের ২৫ বছর উদ্যাপন উপলক্ষে কোন কলেজ কবে ‘নমো-গাথা’ নাটক মঞ্চস্থ করছে, তা শনিবার সবাইকে জানাতে বিকাশ ভবন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছিলেন। গুগল ফর্মে দিনক্ষণ জানাতে হবে অধ্যক্ষদের।