আগামী ১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের ক্ষেত্রে আধার সংযোগ না থাকলে আর গৃহস্থালির (১৪.২ কেজি) সিলিন্ডার বুকিং করা যাবে না। ফলে মিলবে না গ্যাস। শনিবার সরকারি ভাবে এ কথা জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। কম দামে গ্যাস পেতে গ্রাহককে অবিলম্বে সংযুক্তি করাতে হবে। তা না করে সিলিন্ডার কিনতে চাইলে দিতে হবে বাড়তি টাকা। তবে সেই অঙ্ক এখনও স্থির হয়নি। নিজস্ব সংবাদদাতা