ভিনির পাশে মোরিনহো
নিজস্ব প্রতিবেদন
১৭ অক্টোবর: ভিয়ারিয়ালের বিরুদ্ধে ডিফেন্ডার নাথান সালিবার চুল টানার জন্য ইতিমধ্যে চার ম্যাচ নির্বাসিত করা হয়েছে রিয়াল মাদ্রিদের ভিনিশিয়াস জুনিয়রকে।তার পরেও ভিনির প্রশংসা শোনা গিয়েছে ম্যানেজার জোসে মোরিনহোর মুখে।
রবিবার সেভিয়ার বিরুদ্ধে নামার আগে মোরিনহো জানিয়েছেন ভিনিশিয়াসের জায়গায় থাকলে তিনি এত দিন রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্য ক্লাবে চলে যেতেন! সাংবাদিক বৈঠকে রিয়ালের ম্যানেজার বলেছেন, “এত কিছুর পরেও ভিনি স্বাভাববিক ভাবে সব চালিয়ে যাচ্ছে। আমি ভিনির জায়গায় থাকলে রিয়াল ছেড়ে চলে যেতাম। যে দেশে গেলে সম্মান পাব, সেখানে খেলতাম। কিন্তু রিয়ালের প্রতি ভালবাসার জন্যই ও হাসিমুখে এখনও রয়ে গিয়েছে।”
ফলে নানা মহল থেকে সমালোচনা হলেও ম্যানেজারকে পাশে পাচ্ছেন ব্রাজ়িলীয় উইঙ্গার।