ধৃত ভারতীয়
ওয়াশিংটন ডিসি, ১৭ অক্টোবর: আমেরিকার নাগরিক সেজে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন মুকেশকুমার সোমাভাই চৌধরি নামে এক ভারতীয়। দোষী সাব্যস্ত হলে প্রতিটি অভিযোগের জন্য সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড হতে পারে। ডিএইচএস সচিব মার্কওয়েন মুলিন বলেন, “আমেরিকার নির্বাচনে ভোট দেওয়া বিদেশিদের প্রতি স্পষ্ট বার্তা, আপনাদের খুঁজে বার করব, গ্রেফতার করব এবং এর পরিণতি ভুগবেন। যার মধ্যে ফৌজদারি অভিযোগ ও নির্বাসন পড়ে।” সংবাদ সংস্থা