উত্তপ্ত ফ্রান্স
প্যারিস, ১৭ অক্টোবর: চড়া মূল্যবৃদ্ধি, জ্বালানির দাম বৃদ্ধি, সরকারি পরিষেবার মান নিম্নমুখী হওয়া এবং সামাজিক সুরক্ষা বিঘ্নিত হওয়ার প্রতিবাদে ফান্সে বিক্ষোভের ঝাঁঝ বাড়ল। আজ প্যারিস এবং মার্সেই-সহ বিভিন্ন শহর ও শহরতলির রাস্তায় কয়েক হাজার মানুষ নেমেছেন। কিছু জায়গা থেকে হিংসা ও সংঘর্ষের খবর মিলেছে। জমায়াত থেকে পুলিশের দিকে পাথর, আতসবাজি ছোড়া হলে পুলিশও কাঁদানে গ্যাস চালায়। তাতে অশান্তি আরও বাড়ে। অন্তত ৫০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করার খবর মিলেছে। সংবাদ সংস্থা