খেলার সুযোগ
}} জলপাইগুড়ি: অনূর্ধ্ব-২৩ রাজ্য দলে খেলার সুযোগ পেলেন জলপাইগুড়ির আরএসএ ক্লাবের মহিলা ক্রিকেটার মর্জিনা খাতুন। আগামী ২৭ অক্টোবর থেকে রাজকোটে মহিলাদের আন্তরাজ্য অনূর্ধ্ব-২৩ জি-১ ক্রিকেট প্রতিযাোগিতা শুরু হচ্ছে। সেখানে খেলার জন্য সিএবির পক্ষ থেকে শুক্রবার ১৭ জন মহিলা ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়। সেই দলে আছেন মর্জিনা। মর্জিনা এর আগে অনূর্ধ্ব-১৯ রাজ্য মহিলা ক্রিকেট দলে দু’বার খেলেছেন। তাঁর কোচ পার্থ মণ্ডল বলেন, “মর্জিনা অলরাউন্ডার। পেস বল করেন এবং ব্যাটেও পারদর্শী।’’